কচুয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

 
কচুয়ায় কৃষাণ চন্দ্র দাস (২১) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত ১১ টা থেকে ১টার মধ্যে যেকোনো সময়ে ফ্যানের রডের সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। কৃষাণ কচুয়া উপজেলার বায়েক গ্রামের অরুন চন্দ্র দাসের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা যায়, কৃষাণ  কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ভগ্নিপতি লিটন চন্দ্র ধামের কড়ইয়া গ্রামের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সময় সুযোগে তিনি তার ভগ্নিপতির কচুয়া পৌর বাজারস্থ ফার্মেসিতে বসে ওষুধ বিক্রিতে ভগ্নিপতিকে সাহায্য করতেন। শুক্রবার রাত ১টার দিকে লিটন চন্দ্র দামের ছোট ভাই পলাশ চন্দ্র ধাম প্রকৃতির ডাকে ঘুম থেকে ওঠে কৃষাণকে বৈদ্যুতিক পাখার রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আত্মহত্যার পূর্বে তিনি গলায় রশি পেছানো অবস্থায় নিজ মোবাইল দিয়ে সেলফি তুলেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। 
 
কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রেম সম্পর্ককে কেন্দ্র করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন মর্মে এলাকার লোকজনের মধ্যে গুনঞ্জন উঠেছে। 
 
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক জানান, কৃষাণের আত্মহত্যার রহস্য উদঘাটনে পুলিশের জোর তৎপরতা চলছে।
 
ইত্তেফাক/কেকে