রাঙামাটিতে আরো ২ তরুণ-তরুণীর লাশ উদ্ধার

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে আরো দুই লাশ উদ্ধার হয়েছে। ঘটনার পাঁচদিন পর শনিবার জুড়াছড়ির দুমদুম্যায় তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন— চিগেচোথা চামা (১৭) ও তিয়ং চাকমা (১৭) ।
 
প্রবল বর্ষণের ফলে গত মঙ্গলবার রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এর চারদিন দিন পর গতকাল শুক্রবার উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে পাঁচ সেনা সদস্যসহ ১১২ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে জেলা প্রশাসন। আজ এই দুইজনের লাশ পাওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৪ জনে।
 
শহরের যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
 

ইত্তেফাক/এএম।