খুলনায় জাতীয় পার্টি-জেপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জেপির সভাপতি এম.এস রাশিদা করিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জেপির সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ভয়াবহ পাহাড় ধসে ঘটনায় চার সেনা সদস্যসহ দেড় শতাধিক মানুষের মৃত্যুতে গভীর শোকসহ তাদের আত্মার মাগফেরাত এবং জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য এবং পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের মা হাসিনা সিদ্দিকীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জাম মোর্ত্তজা, কাজী মাহমুদ আলী, জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, প্রফেসর আব্দুল আজিজ, হায়দার আলী, মোশারফ হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানা জেপির সাধারণ সম্পাদক মো. বাদল মুন্সী, ছাত্রনেতা মো. নাজমুল হুদা, আব্দুল্লাহ আল মামুন, নূরুল ইসলাম হীরা, মো.আলাউদ্দীন, নুরুজ্জামান রনি, অ্যাডভোকেট শায়েলা নীরা, সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন, রানিমা খাতুন, আবু হাসান, আবু হোসেন, সাইফুল ইসলাম, মেহেদী, তপন কুমার শীল, মো.ইব্রাহিম, রেবা খাতুন, নুরুল হুদা, কবি তপন কুমার শীল, কারী আবুল খায়ের, মুক্তিযোদ্ধা নাজীর মোল্লা, ডা. জেডি গোলদার, জয়দেব ঘোষ খোকা, মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, সুপ্তি অধিকারী প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টি নেতা মাওলানা সাইফুজ্জামান মামুন।
ইত্তেফাক/জামান