নেত্রকোনার মোহনগঞ্জে সহপাঠীদের হাতে মোজাম্মেল হক শুভ (১৯) নামের এক শিক্ষার্থী খুন হয়েছে। শুভ তেথুলিয়া ইউনিয়নের ঝিমটি গ্রামের কৃষক মঞ্জুরুল হকের একমাত্র ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রিশাত (১৭) নামের এক শিক্ষার্থীকে শুক্রবার গভীর রাতে তাদের পৌর এলাকার টেংগাপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুন কতিপয় সন্ত্রাসী সেখ বাড়ি ব্রিজের কাছে শুভকে মারধর করে মারাত্মক জখম করে। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু