বজ্রপাতে কলারোয়ায় ভাইবোন নিহত

সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দুই ভাই বোন নিহত হয়েছে। উপজেলার কোটার মোড় নামক স্থানে তারা নিহত হয়। নিহতদের নাম মাসুদ রানা (১২ ) ও ছফুরা খাতুন (২৪)।

জানা গেছে, শনিবার দিবাগত রাত নয়টার দিকে দুই ভাইবোন বৃষ্টির সময় তাদের নিজ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল। সে সয় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়ে। তাদের যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু