সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

 
সিরাজগঞ্জ-শ্বরদী রেলপথের রায়পুর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে শরীফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
 
সিরাজগঞ্জ জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার চররায়পুর গ্রামের সিরাজ আলরি শরীফুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম শনিবার সারাদিন রায়পুর স্টেশনে অবস্থান করেন। সন্ধ্যায় তার বাবা সিরাজ আলী ছেলেকে বাড়ি যেতে বললে তিনি বাড়ি যান। রাত ৮টার দিকে তিনি আবার স্টেশনে গিয়ে সিরাজগঞ্জ থেকে শ্বরদীগামী ট্রেনের নিচে কাটাপড়ে মৃত্যুবরণ করেন। তবে স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
 
ইত্তেফাক/কেকে