রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে বাসু দেব (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার উজানচর ইউপির নতুন পাড়া গ্রামের মৃত ভুবন মোহনের ছেলে। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাসুদেব বাড়ির পাশে মাঠে কৃষিকাজ করছিল। এমন সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান