শিশুতোষ ক্যানসার সেবা ও সহায়তাকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্টেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস’ (ক্লাশ) এর উদ্দ্যোগে রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য অর্থ ও ড্রাগ এবং ঈদ উপহার প্রদান করা হয়।
ক্লাশ কর্মকর্তারা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এক লাখ টাকা, অর্ধলক্ষাধিক টাকার ক্যানসার ড্রাগ এবং অর্ধ শত বেডশিট হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জালালউদ্দিনের কাছে হস্তান্তর করেন।
এ সময় অনকোলজি হেমাটোলজি বিভাগীয় প্রধান ডা. এ কে এম রেজাউল করিমসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাশ চেয়ারম্যান ওসমান গনি মনসুর, ক্লাশ পরিচালক শফিকুল আলম খান, ক্লাশ পরিচালক এম মহিউদ্দিন, ক্লাশ পরিচালক জিয়াউল হক, ক্লাশ পরিচালক নিয়াজ আহমদ, ক্লাশ পরিচালক কাজী জাহেদ ইকবাল, ক্লাশ পরিচালক মাহফুজ আহমেদ চৌধুরী, ক্লাশ পরিচালক আব্দুল মোতালেব, ক্লাশ পরিচালক ইমরানুল গনি ও ক্লাশ পরিচালক ডা. নওরীন জাহান প্রমুখ।
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জালালউদ্দিন বলেন, আমাদের মতো জনাকীর্ণ দেশের সামগ্রিক চিকিৎসা সেবা একা সরকারের পক্ষে সম্ভব হয় না। তাই বিত্তবান, স্বচ্ছল এবং সমাজসেবী ব্যক্তি ও প্রতিষ্ঠানের এক্ষেত্রে অংশদারিত্ব অপরিহার্য । তিনি ক্লাশের উদ্দ্যোগকে স্বাগত ও ভূয়সী প্রশংসা করেন।
পরে ক্লাশ পরিচালকরা শিশু ক্যানসার ওয়ার্ডের শিশুদের মাঝে ঈদ উপহার নতুন পরিধেয় বস্ত্র বিতরণ করেন।
ইত্তেফাক/ইউবি