ঢাকা-আরিচা মহাসড়কে যানজট কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যানজট কমাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের জায়গায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
 
রবিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী গাউছ-উল-হাসান মারুফ।অভিযানকালে আরো উপস্থিত ছিলেন- সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সার্ভেয়ার আরিফুর রহমানসহ সওজের কর্মকর্তারা।
 
জানাযায়, ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক ও জনপথের জায়গায় অবৈধ দোকান থাকায় ওই এলাকায় যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী গাউছুল আজম জানান, রাস্তার আশেপাশের এ সমস্ত স্থাপনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/জামান