চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন হতে রবিবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলার শিবিরের ক্যাডার ও সাতকানিয়া থানার তালিকাভুক্ত ৩০ মামলার আসামি মোহাম্মদ এনামকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, থানার উপ-পরিদর্শক মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজার হতে মোহাম্মদ এনামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত এনাম সাতকানিয়া থানার তালিকার ছয় নম্বর ব্যক্তি। তার বিরুদ্ধে হত্যা, পুলিশ অ্যাসল্ট, অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, এলাকায় ত্রাস সৃষ্টিসহ ৩০টি মামলা রয়েছে।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মো. নিজাম উদ্দিন শিবিরের ক্যাডার মোহাম্মদ এনামকে গ্রেফতারের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান