ঈদে আকর্ষণীয় আউটলুকের ৬৭ মডেলের এলইডি (লাইট এ্যামিটিং ডায়োড) টেলিভিশন বাজারে নিয়ে এসেছে ওয়ালটন।
জানা গেছে, এবারের ঈদে দেশব্যাপী এলইডি টেলিভিশনের চাহিদা তুলনামূলক বেশি। আর এই বাড়তি চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার গ্রাহকদের জন্য ৬৭ মডেলের এলইডি টিভি বিক্রি করছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
ওয়ালটনের বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, তাদের রয়েছে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির অসংখ্য চোখ ধাঁধানো মডেলের এলইডি টিভি। আরো রয়েছে ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। যুগের সাথে তাল মিলিয়ে এইচডি, ফুল এইচডি ও ফোর-কে রেজ্যুলেশনের এলইডি ও স্মার্ট টিভি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।
বর্তমানে বাজারে ১৯ ইঞ্চি এলইডি টিভি মাত্র ৮,৯৯০ টাকায় বিক্রি করছে ওয়ালটন। ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন বিক্রি হচ্ছে মাত্র ১৩,৭০০ টাকায়। উন্নতমানের পিকচার কোয়ালিটি সম্পন্ন ২৮ ইঞ্চি ও ৩২ ইঞ্চি এলইডি টিভি বাজারে পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৬,৯০০ ও ১৮,৮০০ টাকায়। সিলভার কালারের ৩৯ ইঞ্চি এলইডি টিভির দাম ৩২,৯৯০ টাকা।
এছাড়া ওয়ালটন মাত্র ২৩,৯০০ টাকায় দিচ্ছে ৩২ ইঞ্চি ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি। ৪৩ ইঞ্চির ওয়ালটন এলইডি ও স্মার্ট টিভির দাম পড়বে যথাক্রমে ৪১,৯০০ টাকা ও ৪৮,৯০০ টাকা। ওয়ালটন এলইডি টিভিতে দেয়া হচ্ছে ৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এলইডি প্যানেল ও খুচরা যন্ত্রাংশের জন্য দুই বছরের ওয়ারেন্টির সঙ্গে থাকছে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা।
ইত্তেফাক/জামান