ফ্রান্সে সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ফ্রান্সে রবিবার সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। জনমত জরিপে প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে বলে আভাস দেয়া হয়েছে।
 
ম্যাক্রনের রিপাবলিক অন দ্য মুভ ও এর মিত্ররা পার্লামেন্টের ৫৭৭ আসনের মধ্যে চারশ’ থেকে ৪৭০ আসনে জয়লাভ করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিজয় হতে যাচ্ছে। এ ধরনের বড় বিজয় পেলে ইউরোপীয় ইউনিয়নপন্থী ম্যাক্রন নির্বিঘ্নে তার ব্যবসা-বান্ধব কর্মসূচি বাস্তবায়নের সুযোগ পাবেন।
 
ইত্তেফাক/সাব্বির