ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মটুয়া সুবেদারী এলাকায় নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় যান চলাচল হুমকিতে রয়েছে।
কিছুদিন আগে দেবে গিয়ে কিছু অংশ ভেঙে গেলে ব্রিজটির করুণ অবস্থা হয়। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঠিকাদার ব্রিজ নির্মাণের কাজ শুরু করলেও চলাচলের উপযোগী করে বিকল্প সড়ক তৈরি করেনি। নামমাত্র যে বিকল্প সড়ক তৈরি করা হয়েছে সেটি সম্পূর্ণ রূপে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে হচ্ছে যানবাহন ও এলাকার মানুষ। ট্রাক ও সিএনজি অটোরিকশাসহ একাধিক গাড়ি বিকল হয়ে আটকে আছে বিকল্প সড়কটিতে। হাঁটু পানি ও কাদা দিয়ে চলতে গিয়ে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছাগলনাইয়ার সঙ্গে করের হাট, রামগড় ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে।
ইত্তেফাক/নূহু