বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
 
পুলিশ জানায়, সোমবার সকালে  ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকিব্রীজ এলাকায়  দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতাবস্থায় আরো চারজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সিমেন্ট বোঝাই ট্রাকের চালক ও হেল্পার । তাৎক্ষনিক নিহতদের নাম- ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আছের আলি দুর্ঘটনায় ৩ জন নিহত ও  ৪ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।
 
ইত্তেফাক/এমআর/এমআই