মোরেলগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

 
নাশকতা মামলায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে মোরেলগঞ্জ এসএম কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 
 
হুমায়ুন কবির পৌর সদরের মৃত আব্দুল রহমানের ছেলে। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 
 
থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, হুমায়ুন কবির ওরফে কবির হোসেন মোরেলগঞ্জ থানার একটি নাশকতার চেষ্টার মামলা আসামি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলায় অভিযান চলছে। এরই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে