মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছেন। নিহতরা হলেন- সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আসাদ শেখ (৫০) ও নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে পলন্দি জোয়ারদার (৪০)।
জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় প্রায় একই সময়ে আসাদ ও পলন্দি বজ্রপাতে আহত হন। এ সময় তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষিত কুমার পাল তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা দুইজনই কৃষক।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, নিহতের ঘটনায় দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে