মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে আলম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার আওলাদ হোসেনের ছেলে এবং স্থানীয় নালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা যায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এলাকায় জামরুল কুড়াতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে আলম মারা যায়।
এদিকে, একই সময়ে ধুতরাবাড়ি গ্রামে বজ্রপাতে আহত হয়েছেন রাবেয়া নামে এক গৃহবধূ।
ইত্তেফাক/কেকে