ফরিদপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

 
ফরিদপুরের সালথায় বাজ্রপাতে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে দবিরদ্দীন মোল্যার প্রতিবন্ধী মেয়ে সেলিনা বেগম (৩৫), নাতী হেলাল মোল্যা (১০) ও ভাতিজা মিলন মোল্যা (৩৩)।
 
জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির রান্না ঘরে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিনা ও তার ছেলে হেলাল। প্রায় একই সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন মিলনও। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক বলেন, ভাবুকদিয়া বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় আসেননি। 
 
ইত্তেফাক/কেকে