নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে ট্রাকচাপায় মো. এরশাদ উল্লাহ লেবি (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এরশাদ সেনবাগ উপজেলা মোহাম্মদপুর গ্রামের মৃত তোফাজ্জল হকের ছেলে ও সেবারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাহার উল্লাহ বাহারের ছোট ভাই। তিনি গত মেয়াদে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ছিলেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, সেবারহাট পূর্ব বাজারে সোমবার দুপুরে একটি ট্রাক লেবিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছে।
ইত্তেফাক/ইউবি