টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতর থাকা ১৫ সেনা সদস্য। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজের নাম লাবলু মিয়া ওরফে দুলাল (৩৫)। তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. রফিকুল ইসলাম রফিক জানান, আজ সকালে শ্যামালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে একদল সেনা সদস্য নিয়ে রাজশাহী যাচ্ছিলেন। বাসটি মির্জাপুরে আসার পর এ দুর্ঘটনা। এতে বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৫ সেনা সদস্য। তাদের মির্জাপুর কুমুদিনী হাসাপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত সেনা সদস্যদের মধ্যে আনোয়ার (২৪), রেজাউল (২২), সবুজ (২৪), মকবুল (২২), রুবেল (২৫), নাছির (২৪) ও শহিদুলের (২৬) অবস্থা গুরুতর বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।
ইত্তেফাক/কেকে/এমআই