সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
 
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবনের সাপখালী খাল ও শ্যানগরের গাবুরা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
 
আটক বনদস্যুরা হলেন- খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান, একই গ্রামের আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন ও কয়রার গোলাখালী গ্রামের গাজী আবুল মোছেরের ছেলে মফিজুল ইসলাম নান্নু।
 
শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের সাপখালী খালে অভিযান চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি পিস্তলসহ আবুল হাসান ও জালাল হোসেন নামে দুই বনদস্যুকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, গাবুরা খেয়াঘাট থেকে অস্ত্র সরবরাহকারী নান্নুকেও আটক করা হয়। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে