রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাইদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মহিদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ এনে ভিকটিম নিজেই সোমবার থানায় মামলা দায়ের করেন। ওইদিন রাতেই অভিযান চালিয়ে আসামির বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভিকটিমের মেডিকলে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।অপরদিকে, গ্রেফতারকৃত আসামি সাইদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান