চরমোনাইতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

 
বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন চরমোনাইতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উত্তর রাজারচর গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
 
মৃতরা হল- ওই এলাকার বাতেন ও মোজাম্মেলের মেয়ে হাফিজা (৭), হাফসা (৫) ও মোজাম্মেল হুজুরের মেয়ে উর্মি (৭)।
 
ইউপি মেম্বর সিদ্দিকুর রহমান জানান- ওই মেয়েরা খেলার ছলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, তিন শিশুকে মৃত হওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত ঘোষণার পর স্বজনরা মৃতদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। একই সঙ্গে তিন শিশুর মৃত্যুর কারণে চরমোনাই জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান