গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় হোটেলকর্মী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাতু মিয়া (৩৫) নামে এক হোটেল কর্মী নিহত হয়েছেন।
 
আজ বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাতু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের রথের বাজার এলাকার বজলু মিয়ার ছেলে। 
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া এলাকায় হোটেল কর্মী হেঁটে রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
ইত্তেফাক/এমআই