রাজবাড়ীতে অস্ত্র গুলিসহ বাহার মোল্লা (৩৩) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ছোট গোপালদি গ্রামের মো. বাদশা মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে সদর উপজেলার খানগঞ্জ ইউপির হাটবাড়িয়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধারসহ বাহারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই