ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া ও পাটুরিয়ায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, সকালে টেপড়ায় কাঁচ বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে চালক জাহাঙ্গীর আলম (৩০) নিহত হন।
পাটুরিয়া ফেরি ঘাটের কাছে বুধবার দুপুরে যানজটে পড়া সাকুরা পরিবহনের সুপারভাইজার লাল মিয়া (৪৫) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালে মাটিবাহী ট্রাকের ধাক্কায় মারা যান। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার তড়কি গ্রামে। দু'টি লাশ আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/জামান