বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার বাজারে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নুর লাচ্চা সেমাই নামে এক কারখানা থেকে প্রায় এক লাখ টাকার সেমাই জব্দ করা হয়েছে। পরে সেগুলো কাহালু উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিএসটিআই এর ফিল্ড অফিসার দেবব্রত বিশ্বাস জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে নুর লাচ্চা ফ্যাক্টরির মালিক রুবেলের বিএসটিআই থেকে দেওয়া লাইসেন্সটি বাতিল করা হয়েছে।
ইত্তেফাক/জামান