বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে ফেরত নেয়ার জন্য দুই দেশের মধ্যে একটা সমঝোতার প্রয়োজন বলে মন্তব্য করেন কানাডায় সফররত সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করবেন বলে জানান।
আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিষদের নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল ইত্তেফাকের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন।
বুলবুল আরো বলেন, কানাডার মতো শান্তিপূর্ণ দেশে এক জন খুনি-সন্ত্রাসী কি ভাবে অবস্থান করে? তাকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে একজন দক্ষ দূত নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
উল্লেখ্য, তিনি গত ১৫ এবং ১৬ জুন দুইদিনব্যাপী মন্ট্রিয়ালে অনুষ্ঠিত আইএফএক্স নিউ কাউন্সিলের প্রথম সভায় যোগ দেন। সাংগঠনিক কাজ ছাড়াও তিনি টরন্টোতে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটান এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইত্তেফাক/এমআর