রৌমারী সীমান্তে দুই বাংলাদেশি যুবককে ফেরত

 
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কবির হোসেন (২৬), সামিম হোসেন (২২) নামে দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারত।
 
পুলিশ সূত্রে জানা যায়, যুবকেরা হলেন, নারায়ণগঞ্জ জেলার কুড়ারপাড় গ্রামে আলী মিয়ার ছেলে কবির হোসেন এবং একই জেলার ফুতুল্লা উপজেলার বড় হাট খোয়া গ্রামের সওকত আলী ছেলে সামিম হোসেন।
 
কবির ও সামিম ২০১৪ ইং সালে অবৈধভাবে নেপালে প্রবেশ করে শ্রমিকের কাজ করে আসছিল। এক বছর পরে নেপালে ভূমিকম্প হলে ভয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে হাজতে প্রেরণ করে।
 
দীর্ঘ দুই বছর ছয়মাস হাজতে থাকার পর বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিজিবি, পুলিশ, চেকপোস্ট ও ভারতের বিএসএফ, পুলিশ, চেকপোস্টের প্রতিনিধিদের মধ্যে পতাকা বৈঠক করে তাদেরকে ফেরত দেওয়া হয়। পরে রৌমারী থানা পুলিশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।
 
ইত্তেফাক/জামান