খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

 
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার বিপ্র আজগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
 
নিহতরা হলেন- আজগড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের চৌকিদার বাদশা শিকদার (৫৫) ও তার ছেলে শাহীন শিকদার (১৪)।
 
এলাকাবাসী ও পুলিশ জানায়, বাদশা শিকদারের ছেলে শাহীন শিকদার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী পুকুরে গোসল করে এসে বাড়ির শোয়ার ঘর ও গোয়াল ঘরের সঙ্গে বাঁধা তারে ভিজে কাপড় নাড়তে দেয়।
 
এ সময় ঘরের সঙ্গে কাপড় নাড়ার তারটি বিদ্যুতায়িত হলে শাহীন শিকদার বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গেলে শাহীনের পিতা বাদশাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনেই ঘটনাস্থলে মারা যান। তেরখাদা থানার এসআই প্রভাষ কুমার মল্লিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান