পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয়পার্টি জেপি'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইন্দুরকানী জেপি'র সভাপতি আসাদুল কবির স্বপন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আ. লতিফ, উপজেলার জেপি'র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার বাবুল, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন সেলিম, মাহবুব ফকির, মনির সিকদার, মহিলা জাতীয়পার্টি জেপি'র সভানেত্রী শারমিন হোসেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক ফারুক হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি আ. রাজ্জাক, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মজনু হোসেন রনি প্রমুখ।
উপজেলার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগদান করেন। ইফতারপূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা খায়রুল বাশার। জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দীর্ঘায়ু কামনা করে এই বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
ইত্তেফাক/জামান