জলঢাকায় ৩১৮ দরিদ্রের মুখে হাসি ফুটালেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। দরিদ্র ওই মানুষগুলোর হাতে তিনি প্রায় পাঁচ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দরিদ্র বাছাই করে এমপির ঐচ্ছিক তহবিল থেকে এসব অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল ভৌমিক, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান হুকুম আলী, আবু সাঈদ শামীম, সাবেক ছাত্র লীগ নেতা রাসেল প্রমুখ।
ইত্তেফাক/নূহু