গাজীপুরে নব্য জেএমবি’র ২ সদস্য গ্রেফতার

গাজীপুর বোর্ড বাজার এলাকা থেকে নব্য জেএমবি’র ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- মোয়াতাসিম বিল্লা (২১) ও মোরসালিন শেখ (২১)।
 
র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গত ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র‌্যাবের এক অভিযানে জেএমবির এই দুই সদস্য পালিয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এমআই