সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত ইমরান হোসেন সোহাগ (৪০) র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠান র্যামকন ডেভলপমেন্টে কর্মরত ছিলেন। তিনি ঈদ উপলক্ষে নিজ জেলা রাজবাড়ীতে ফিরছিলেন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার ও বাসটি আটক করে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ইত্তেফাক/এএম।