সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কোনাবাড়ি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমআই