ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর ও খাড়াজোড়া এলাকায় যানবাহনে চাপ বাড়তে থাকে। এতে ওই মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের লম্বা সারি। ফলে চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজটের।
অনেকেই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট গন্তব্যের গাড়ি পাচ্ছেন না। ফলে তাদের যেমন দুর্ভোগ বেড়েছে, তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও হাইওয়ে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া বলেন, 'ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাগবে মহাসড়কে যানজট নিরসন কল্পে থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।'
ইত্তেফাক/জামান