চলতি বছর ইংলিশ কাউন্টি দল ল্যাংঙ্কাশায়ারের হয়ে খেলার কথা থাকলেও নাম প্রত্যাহার করে নিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। ‘ব্যক্তিগত কারণে’ উল্লেখ করে আজ তিনি ইংলিশ কাউন্টি টি-২০ ব্লাস্ট থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
আগামী ৭ জুলাই টুর্নামেন্টে ডারহামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এ মাসের শেষ দিকে ল্যাংঙ্কাশয়ারে যোগ দেয়ার কথা ছিল শ্রীলঙ্কা দলের সাবেক এ অধিনায়কের।
ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জয়াবর্ধনে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আসন্ন ন্যাওয়েস্ট টি-২০ ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারে যোগ দিতে না পেরে আমি অত্যন্ত দু:খিত। ‘চলতি মৌসুমে আমি দলের সাফল্য কামনা করছি।’
ইতোপূর্বে সাসেক্স ও সমারসেটের হয়ে টি-২০ ব্লাস্টে খেলেছেন ৪০ বছর বয়সী জয়াবর্ধনে। প্রায় ৫০ গড়ে ১৪৯ টেস্টে মোট ১২ হাজারের কাছাকাছি রান করেছেন সাবেক এ শ্রীলঙ্কান। বাসস।
ইত্তেফাক/রেজা