কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 
পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামে খালে ডুবে আলিশা নামের দেড় বছরের এক কন্যা শিশু মারা গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। আলিশা রঘুনাথপুর গ্রামের মো. রনির মেয়ে। 
 
শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি চট্টগ্রামে চাকরি করেন। তিনি ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে রনিদের বাড়ির উঠানে শিশু আলিশা খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর স্থানীয় লোকজন আলিশাকে খাল থেকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান বলেন, আলিশাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।  
 
ইত্তেফাক/কেকে