মালয়েশিয়া আওয়ামীলীগের উদ্যোগে ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হোটেল সলিল বলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক মুদ্রার এপিঠ-ওপিঠ, আর মুদ্রাটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। স্বায়ত্তশাসন থেকে স্বাধীনতা- বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং বিশ্বের বুকে প্রথম কোন ভাষাভিত্তিক জাতিরাষ্ট্রের জন্ম- এটাই আমাদের সোনার বাংলা। আর আওয়ামী লীগ- জাতীয়, সামাজিক, অর্থনৈতিক এবং ব্যক্তিস্বাধীনতা সুনিশ্চিত করার অটল প্রয়াসে শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার শ্লোগানের জীবন্ত ককপিট।ভাষা অধিকার থেকে শুরু করে আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকারের দীর্ঘ যাত্রার অগ্নিসারথি, ইতিহাসের শরীরজুড়ে পরতে পরতে লেপ্টে থাকা এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ মানেই ‘স্বাধীনতার স্বপ্নদেখা’ জাতির জনক বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী দৃষ্টি, পঞ্চান্ন হাজার বর্গ মাইল ভূখণ্ডের একটি নতুন ইতিহাস সৃষ্টি। ইতিহাস বিনির্মাণেই থেমে থাকেনি দেশের ঐতিহ্যবাহী এ দলটি, অদম্য বাসনা আর বিসর্জনের ক্যানভাসে নিজ জাতির মুক্তির মানচিত্র এঁকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ আওয়ামী লীগ ক্রমেই সমৃদ্ধ করে চলেছে আমাদের প্রাণাধিক প্রিয় জন্মভূমিকে।
বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে একের পর এক বিপর্যয় সামাল দিয়ে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের পতাকাবাহী নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে- প্রান্তিক মানুষের অন্ন-কর্ম-স্বাস্থ্য-শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে যে নতুন অভিযান শুরু হয়েছিল তা এখন আধুনিক সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াসে এক নতুন অধ্যায়ের রচনা করেছে। হ্যাঁ, এটাই বাংলাদেশ আওয়ামী লীগ- জাতির আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের আনন্দ-বেদনার চিরন্তন সঙ্গী।
IMG0
মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা আবদুল হামিদ জাকারিয়া, যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী।তাছাড়া আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রাশেদ বাদল, যুগ্ম আহবায়ক মাহতাব খন্দকার,আওয়ামীলীগ নেতা মাসুদ রানা, শ্রমিক লীগের সাবেক আহবায়ক সোহেল বিন রানা,কৃষক লীগের যুগ্ম আহাবায়ক রাজা চৌধুরী,ক্লাং শাখা আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অধীর সেন, পিজে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, চেরাস উত্তর আওয়ামীলীগ সভাপতি মোল্লা মোঃ স্বপন, সহ সভাপতি সাফায়াত হোসেন, রাওাং শাখা আওয়ামীলীগের সমন্বয়ক আমিরুল ইসলাম, বাতু কেভ শাখা আওয়ামীলীগের সমন্বয়ক রাহাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা সামসুল ইসলাম, মালেয়শিয়া ছাত্রলীগ নেতা এস কে আরমান, ফরিদ উদ্দিন এবং এইচ এম জুয়েল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, লিটন দেওয়ান,শউকত আলী তিনু, শ্রী প্রদীপ কুমার বিশ্বাস, হুমায়ূন কবির আমির, বাকী মিয়া, ক্লাং শাখার সভাপতিমোঃ সোহাগ, পিজে শাখা আওয়ামীলীগ সভাপতি আবুল হাশেম,বাংসার শাখা আওয়ামীলীগের সমন্বয়ক কিরন, মালেয়শিয়া যুবলীগ সদস্য সাইফুল আলম চৌধুরী,মালেয়শিয়া ছাত্রলীগ নেতা অনির্বাণ ,মো নজরুল ইসলাম ,সুম্,বনরুপা রয় ,সিকদার রাসেল ,ফরিদ উদ্দিন ,রাকিবুল রনি ,রিয়াজ ফাহাদি, জুয়েল ,জুয়েল ,জাবেদ ,হাসান কবির টুটুল ,হাবিবুল বাশার, আরিফুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/রেজা