রাজবাড়ীতে ট্রাকচাপায় রাজমিস্ত্রী নিহত

রাজবাড়ীতে ট্রাকচাপায় বাবু শেখ (২৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। নিহত বাবু শেখ রামকান্তপুর ইউপির রাজেন্দ্রপুর গ্রামের জহির শেখের ছেলে।

শনিবার সন্ধ্যায় জেলা সদরের রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের রামকান্তপুর ইউপির কাঁজিবাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে সন্ধ্যায় বাবু বাইসাইকেল যেগে বাড়ি ফিরছিলেন। এ সময় জেলা সদরের কাঁজিবাদা এলাকায় পৌঁছাতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তখনই বাবুেক উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। েসখােন কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু