নোয়াখালীর হাতিয়া উপজেলার ওছখালি-জাহাজমারা সড়কের আজিজিয়া মার্কেট নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মো. সফিক উল্যাহ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সফিক উল্ল্যাহ বেবিটেক্সির চালক ছিলেন। তার গ্রামের বাড়ি উপজলোর চুড়িরচর ইউনিয়নের সাগরিয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জাহাজমারার দিক হতে যাত্রী নিয়ে একটি বেবিটেক্সি ওছখালির দিকে যাচ্ছিল। পথে আজিজিয়া মার্কেট নামকস্থানে বিপরীত দিক হতে আসা একটি জিপগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেবিটেক্সির চালক সফিক উল্যাহ ঘটনাস্থলে নিহত হন।
হাতিয়া থানার এসআই সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/ইউবি