মাগুরা সরকারি শিশু পরিবারে মেহেদি উৎসব

মাগুরা শহরের ভায়না এলাকায় সরকারি শিশু পরিবারে রবিবার মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
 
মাগুরার জেলা প্রশাসক আতিকুল রহমানের মেয়ে ঢাকা স্কলাস্টিকা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আতিয়া তাসনিম আনহা দিনভর এখানকার নিবাসীদের হাতে মেহেদি পরিয়ে দেয়।
 
সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক নাসরিন আক্তার সিফা বলেন, ঈদকে সামনে রেখে এখানকার এতিম নিবাসীদের এটুকু আনন্দ করার ব্যবস্থা করে দেয়ার জন্য জেলা প্রশাসক সাহেবকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মেহেদি শিল্পের রং যেন সকল শিশুর মনকে রাঙ্গিয়ে দেয় এই কামনা করি।

ইত্তেফাক/ইউবি