যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ভোলার চরফ্যাশনের কৃতি সন্তান মাকসুদুর রহমান মাকসুদ রবিবার সকালে তার নিজ এলাকা আমিনাবাদের পাঁচ শতাধিক গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও অর্থ বিতরণ করেছেন।
এ সকল মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যুবলীগ নেতার হাত থেকে ঈদবস্ত্র গ্রহণ করেন। শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা হাতে পেয়ে অসহায় মানুষগুলোর মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে।
ঈদবস্ত্র বিতরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। আমিনাবাদ দালাল বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা মো. মাইনু্দ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি