ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ইদুল-উল-ফিতর পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সামছুল হক। 
 
এছাড়া জেলা শহরের শেরপুর জামে মসজিদ, টেংকের পাড় জামে মসজিদ, পুলিশ লাইনস জামে মসজিদসহ জেলার বিভিন্ন স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
 
ইত্তেফাক/এমআই