ভোলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল –ফিতর

 
ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল –ফিতর উদযাপিত হচ্ছে । ভোলায়  ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় শহরের যোগীরঘোলস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে । ঈদ জামাতে ঈমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ উল্লাহ। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিণ্ন শ্রেণী পেশার মানুষ ঈদ জামাতে অংশগ্রহণ করেন। দেশবাসীর শান্তি সুখ ও সমৃদ্ধি চেয়ে দোয়া করেন মুসল্লিরা।
 
ভোলা সদর আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার  প্রতিষ্ঠিত ভোলার উপশহর বাংলাবাজারে ফাতেমা খানম মসজিদে ঈদের নামাজ আদায় করেন । এসময় দেশের মঙ্গল কামনা করে  দোয়া মোনাজাত করা হয়।
 
ঈদের প্রধান জামাত শেষে পর্যায়ক্রমে শহরের আলিয়া মাদ্রাসা মাঠ, হাটখোলা জামে মসজিদসহ শহরের বড় বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল –ফিতর উদযাপিত হচ্ছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ