ঠাকুরগাঁওয়ে সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

 
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লীতে সেলিম রেজা(২৮) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সিংগিয়া গ্রামের কবির উদ্দিনের ছেলে । সোমবার সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়।
 
পুলিশ জানায়, কিছুদিন আগে একটি প্রেম ঘটিত বিষয়ে ছেলে-মেয়ের বিয়ে দেওয়াকে কেন্দ্র করে ভুল্লী এলাকার সবজি ব্যবসায়ী সেলিমের সঙ্গে  মেযে পক্ষের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে মেয়ে পক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন।
 
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ