গতরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে ৩১০ রান করে ভারত। ফলে এই নিয়ে ৯৬তম বারের মতো ওয়ানডেতে ৩শ’ বা তার বেশি রানের দলীয় স্কোর দাড় করলো টিম ইন্ডিয়া।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে ৩শ’ বা তার বেশি সংগ্রহ করার দিক থেকে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললো ভারত। অসিরা ৯৫ বার ওয়ানডেতে ৩শ’ বা তার বেশি রানের দলীয় স্কোর গড়েছে।
ইত্তেফাক/রেজা