পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন গ্রামে পানিতে ডুবে এস. বি সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী তাসমিয়া শুভা কান্তার (১৪) মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। তাসমিয়া আইরন জয়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল সেলিমের ছোট মেয়ে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তাসমিয়া তার মায়ের সঙ্গে ঈদের দিন সকালে বাড়ির পাশে টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে একটি সাঁকো থেকে ডোবায় পড়ে যায়। বাড়ির লোকজন তাসমিয়াকে ডোবা থেকে উদ্ধার করে পাশে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানান, তাসমিয়া শুভা কান্তার মৃগী রোগ থাকায় পানিতে ডুবে মারা যান।
ইত্তেফাক/কেকে