ঈদ উপলক্ষে আজ ইন্দুরকানীর ফজলুল হক মনি সেতুতে র্দশর্নাথীদের উপচে পড়া ভীড় ছিল। উপজেলায় বিশেষ কোনো র্দশনীয় স্থান না থাকায় বিনোদনের একমাত্র স্থান হিসাবে এই সেতুকে বেছে নিয়েছে এখানকার মানুষেরা।
সেতুকে ঘিরে রয়ছেে নৈসর্গিক পরিবেশ। বলেশ্বর নদের মোহনায় অবস্থিত এই সেতু। যেখান থেকে কঁচা নদী সহ বেশ কয়েকটি খালও চোখে পড়ে। আবার উভয় প্রান্তে রয়েছে বিস্তির্ন খোলা মাঠ। সেই মাঠের মধ্য দিয়ে বয়ে গেছে আন্তজেলা মহাসড়ক। সড়কের দুই পাশে রয়েছে বন বিভাগের রোপিত বিভিন্ন ধরনের গাছ। নদী পাড়ে এমন মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে তাই ছুটে এসেছে ইদে বাড়ি ফেরা মানুষ গুলো।
এখানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পরিচিত মুখ গুলোর সাথে দীর্ঘ দিন পরে দেখা হয়ে যায় অনেকেরই। ফলে এই সেতুটিতে আসা মানুষের ভিড় এক ধরনের মিলন মেলায় পরিণত হয়। প্রতি বছর ঈদে কয়েক সহস্রাধিক দর্শনার্থী এখানে সমবেত হয়।
এছাড়াও পহেলা বৈশাখসহ বিশেষ দিন গুলোতেও প্রচুর দর্শনার্থীদের সমাগম ঘটে এখানে। আগতদের খাবারের চাহিদা পূরনের জন্য বসে বিভিন্ন ধরনের খাবারের অস্থায়ী দোকান।
কয়েক পসলা বৃষ্টিও দমিয়ে রাখতে পারেনি দর্শনার্থীদের। সেতু কেন্দ্রীক কোন যাত্রী ছাউনি নেই। তাই অনেককেই বৃষ্টিতে ভিজে সেতুতে ঘুরতে দেখা যায়। সেতুর উভয় প্রান্তে নদী তীরে সৌন্দর্য বর্ধনের দাবী জানান সেতুতে বেড়াতে আসা দর্শনার্থীরা। ইন্দুরকানীতে দর্শনীয় কোন স্থান না থাকায় এই সেতুই থাকছে দর্শনার্থীদের পছন্দের শীর্ষে।
ইত্তেফাক/নূহু