মির্জাপুরে চিকিৎসার নামে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

 
চিকিৎসার নামে আব্বাস আলী নামে এক ভণ্ড কবিরাজ অসহায় পরিবারের প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কবিরাজ দীর্ঘ দিন ধরে চিকিৎসার নামে তাকে ধর্ষণ করে আসলেও সোমবার ঈদের দিনে ঘটনা জানাজানি হয়।
 
মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক নম্বর মহেড়া ইউনিয়নের বলটিয়া গ্রামে ধর্ষিতার পরিবার  এ অভিযোগ করেন।
 
এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকার একটি প্রভাবশালী মহল ভণ্ড কবিরাজের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে নিরীহ পরিবারের ন্যায় বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
এ ব্যাপারে মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার নামে আব্বাস  দীর্ঘ দিন ধরে তাকে ধর্ষণ করে আসছে। গতকাল সোমবার এই ঘটনাটি ফাঁস হয়েছে। গ্রামের একটি প্রভাবশালী মহল ভণ্ড কবিরাজের পক্ষ নিয়ে ন্যায় বিচার হতে দিচ্ছে না। তবে পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ধর্ষিতা ও তার পরিবার যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হবে।
 
ইত্তেফাক/এমআর